হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
সংবাদের আলো ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও বরিশালে ৬ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছে। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে, নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন।
এদিকে, ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৭ জন রোগী। একইসঙ্গে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন।
এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে অধিকাংশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।