নওগাঁয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কেডির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদুর হাসান তুহিন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান,জিয়া ব্রিগেড এর আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, জিয়া সংসদ এর সভাপতি সেতু মৈত্রসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, “নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে নওগাঁর ৬টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। নওগাঁবাসী খালেদা জিয়া ও তারেক রহমানকে ৬ টি আসন বিজয়ের উপহার দেবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।