মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খা‌লেক পার‌ভেজ লালু, উ‌লিপুর (কু‌ড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর উপ‌জেলায়  যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।  এ উপলক্ষে উ‌লিপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৭ নভেম্বর শুক্রবার বিকালে র‍্যালীটি  বিএনপি’র কার্যালয় হতে   শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সকলে  সমবেত হয়ে এক সংক্ষিপ্ত  আলোচনা সভায় মিলিত হন।  সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির  সদস্য স‌চিব হায়দার আলী মিঞা, যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব   সোলায়মান সরকার, এরশাদুল হাবিব নয়ন সাবেক সভাপতি, উপজেলা যুবদল ও যুগ্ম-আহ্বায়ক উপজেলা বিএনপি, ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির আহবায়ক  নূরমোহাম্মদ, তৌফিকুর রহমান প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়