,

শিরোনাম

চলে গেলেন কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম”আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন”

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম (৭৫) আর নেই। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি তিন পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম যুদ্ধপরবর্তী সময়ে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের পর বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়