,

শিরোনাম

ভূঞাপুরে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ 

আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহস্পতিবার (২৫ জুন)  ১’শ ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ টি করে মোট ১ হাজার ৪’শ ৫৮ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের চত্বরে থেকে এ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক,  সম্পাদক কামাল হোসেন,  উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টু, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলমসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়