,

শিরোনাম

উপদেষ্টা জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে মুখ খুলল ভারত

সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে গত ১৪ জুন ভারতের রাজধানী দিল্লিতে যান। সেখানে বিমানবন্দরে তাকে ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয়। কয়েক ঘণ্টা বসে থাকার পর তিনি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

যদিও পরে তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে ততক্ষণে বড্ড দেরি। জাহেদ উর রহমান সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি দেশে ফিরে যাচ্ছেন।

এই ঘটনায় তৈরি হয় বিতর্ক, অবশেষে এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বক্তব্য জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন। তার সার্ক ভিসা ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ নিয়ে আরও বলেছেন, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন এবং তার সফরের উদ্দেশ্য যে একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দেওয়া— সে বিষয়টি র্নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়