,

শিরোনাম

সৌদির বিরুদ্ধে ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ, নিহত ৭

সংবাদের আলো ডেস্ক: সৌদি আরবের বিরুদ্ধে উত্তর ইয়েমেনের একটি সংশোধনাগারে ভয়াবহ বিমান হামলা চালানোর অভিযোগ তুলেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ৭ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি সীমান্তের কাছাকাছি আল-জউফ প্রদেশের একটি সংশোধনাগারে হয় এই হামলা। যার ভিডিও প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি।

হামলাটিতে বোমার আঘাতে গুরুতর আহত হয়েছে আরও ৭জন। ধসে গেছে কেন্দ্রটির মূল ভবন। ভেতরে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে।

সৌদি আরবের বিরুদ্ধে আল-জউফ এলাকায় হত্যাযজ্ঞ, নজরদারি ড্রোন উড়ানো ও সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে হুতি গোষ্ঠী। এছাড়াও, হাদরামৌত প্রদেশের সীমান্তে একটি চেকপোস্টে সামরিক সরঞ্জামবাহী সৌদির একটি ট্রাকে হামলা চালানোর দাবি করেছে তারা। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি আরব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়