বাগাতিপাড়ায় সিনজেনটার রিটেইলার পয়েন্টে সিঁদ কেটে প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরি
বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে একটি কীটনাশকের রিটেইলার পয়েন্ট থেকে সিঁদ কেটে প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে অবস্থিত সিনজেনটার রিটেইলার পয়েন্ট এর সত্বাধিকারী রাম প্রসাদ মোর এর দোকান থেকে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক রাম প্রসাদ মোর অভিযোগ করেন, দুর্বৃত্তরা দোকানের পেছনের দিক থেকে রাতের আঁধারের কোনো এক সময় সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান, সকালে দোকানের পাশের বসতবাড়িতে রাজমিস্ত্রিদের কাজ চলছিল। এ সময় দোকানের পেছনে কীটনাশকের কার্টুন ও কিছু মালামাল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানের পেছনের দেয়াল সিঁদ কাটা হয়েছে। এবং সেখানেই বিভিন্ন লোহা জাতীয় চুরির জিনিপত্রও পড়ে ছিল। এরপর দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায়, র্যাকে সাজানো বিভিন্ন ধরনের কীটনাশকের প্রায় ৩০ কার্টুন কীটনাশক চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মালঞ্চি বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি বলেন, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থল গিয়েছেন। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিস্তারিতভাবে যাচাই করতে দোকান মালিককে বলা হয়েছে। বাজারে চারজন পাহারাদার দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে ও বাজার কমিটির সঙ্গে বসে বৈঠক করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে কেও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীব্যবস্থা গ্রহণ করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।