শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে বেপরোয়া বাসের ধাক্কায় অটো ভ্যানের ৩ যাত্রী নিহত, গুরুতর আহত ১

উজ্জ্বল অধিকারী: বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বেপরোয়া বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ জন নিহত ১ জন গুরুতর আহত হয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। 

শুক্রবার (৫জুন) ভোর ৬ ঘটিকার সময় সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যান গাড়ির স্কেল ভেঙ্গে গেলে ঢাকা এক্সপ্রেস বাসের ধাক্কায় অটো ভ্যানের ৩ জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগরা হেজুল তলা গ্রামের বছির উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৫৫) মোতালেব হোসেনের স্ত্রী ফজিলা খাতুন (৪০) সোনাউল্লাহ মুদির ছেলে অটো ভ্যান ড্রাইভার মো: নূর (৪৫) নিহত হয়। এসময় গুরুতর আহত হোন মোতালেব হোসেনের মেয়ে তামান্ন খাতুন (১৬)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা এক্সপ্রেস বাসটি যাত্রী আনার জন্য এনায়েতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে আজুগড়া থেকে আসা অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই ফজিলা খাতুন মারা যায়, আহত মোতালেব ও তার মেয়ে এবং অটো ভ্যানচালক হযরত আলীকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মোতালেব ও হযরত আলী মারা যান। 

স্থানীয়রা আরো বলেন এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো বেপরোয়া ভাবে চলাচলের জন্য মাঝে মাঝেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন মৃত দেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়