,

শিরোনাম

‌যুক্তরাষ্ট্রের সেনাদের বিতাড়িত করুন, নয়ত হামলার শিকার হন, মধ্যপ্রাচ্যকে ইরান

সংবাদের আলো ডেস্ক: আরব দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের বিতাড়িত করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর তাদের বিতাড়িত না করলে হামলার শিকার হতে হবে সতর্কতা দিয়েছেন বাহিনীটির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। 

বুধবার (০২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, বিপ্লবী গার্ডের এ জেনারেল বলেছেন, “ভালো হবে আপনার আপনাদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করুন এবং নিজেদের ঘাঁটি নিজেদের কাছে নিন।”

তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী প্রমাণ করেছে যেখান থেকে ইরানের ওপর হামলা হবে সেখানেই তারা কঠোর হামলা চালাবে।

বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং জর্ডানের নাম উচ্চারণ করেছেন তিনি।

গতকাল রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পর পাল্টা হামলা হিসেবে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান।

সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে জানায়, গত ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলে তারা।

যুক্তরাষ্ট্রের গতকাল রাতের হামলায় ইরানে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। যারমধ্যে বিয়ে বাড়িতে হামলায় হরমুজগান প্রদেশে চারজন এবং খুজেস্তানে সাতজন প্রাণ হারিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়