,

শিরোনাম

টেকনাফে একটি মার্কেটে অগ্নিকাণ্ড, ১০টি দোকান ভষ্মিভূত

সংবাদের আলো ডেস্ক: কক্সবাজারের টেকনাফে জামাল কমপ্লেক্স নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ওয়ালটন, ভিশন শোরুমসহ প্রায় ১০টি দোকান। আগুন নেভাতে গিয়ে ১০/১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)রাত ৮টার দিকে টেকনাফের হ্নীলা বাস স্টেশন সংলগ্ন জামাল কমপ্লেক্সের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সময়ের কন্ঠস্বরকে জানিয়েছেন, উক্ত মার্কেটের অবস্থিত একটি রঙের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ার কারনে ব্যবসায়ী ও স্থানীয়রা শত চেষ্টা করেও তাৎক্ষণিক ভাবে আগুন নেভাতে পারেনি।

তাদের দাবি ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব বেশি হওয়ার কারণে ব্যবসায়ীদের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল।

এদিকে আগুন লাগার খবর পেয়ে টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর উখিয়া ও রামু থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সহযোগিতা করেছেন।

এবিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী সময়ের কন্ঠস্বরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে একটি ইউনিট দিয়ে নেভাতে হিমশিম খেতে হয়। উখিয়া ও রামু ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। এরপর রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্ধারণ করা সম্ভব নয় বলেও জানান তিনি। 

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়