বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওলামা পরিষদের উদ্যোগে কোরবানি সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় থানা ওলামা পরিষদের উদ্যোগে কুরবানী সম্পর্কিত জরুরি মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আখতারুল ইসলাম এর সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল বাদ মাগরিব থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত কোরবানি সম্পর্কিত জরুরী মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কুরবানি সংক্রান্ত প্রশ্নের- উত্তর প্রদান-সহ জরুরি মাসায়িল সম্পর্কিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুনাযিরে বাঙ্গাল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শফী কাসেমী সাহেব দা.বা. বগুড়া।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব দা.বা সিরাজগঞ্জ।

আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিউল্লাহ শামীম,খতিব সিরাজগঞ্জ জেলা মারকায মসজিদ, মাওলানা আব্দুল গফুর সাহেব খতিব সলঙ্গা বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা নুর উদ্দিন নোমানী সাহেব খতিব সলঙ্গা বায়তুর মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন। এই মাসায়িল শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সলঙ্গা অঞ্চলের আলেম ওলামায়ে কেরাম-সহ শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দু।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়