বহুলীতে জমি নিয়ে বিরোধে দুই শ্রমিককে মারপিট করার অভিযোগ স্কুল শিক্ষক ফেরদৌস এর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের খাগা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবককে মারপিট করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। আহত দুইজন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় ভাংচুর করা হয়েছে তিনটি বালুবাহি ট্রাক। আহতরা হলেন পিপুল বাড়িয়া এলাকায় মোহাম্মদ লিটন হোসেন এবং মো: আব্দুল্লা। বালু ব্যবসায়ী মো: রহুল হোসেন জানান বহুলী ইউনিয়নে খাগা স্কুলের পাশে সবুজ হোসেন,রহুল মহুরী,জহুরুল ইসলাম সহ চার জন একটি জমি কিনেছে। সেই জমিতে বালি ভরাট করার জন্য আমাকে দায়িত্ব প্রদান করে।
এর আগেও মাটি ভরাট কাজ করতে গিয়ে বাধার সম্মুখিন হন ক্রয়কৃত মালিকরা। এবার আবার সকলের সাথে মিমাংসা করেই সোমবার সকালে আমরা বালি ভর্তি ট্রাক নিয়ে খাগা স্কুলের পাশে যাই। এসময় স্থানীয় স্কুল শিক্ষক ফেরদৌস প্রথমে এসে বাঁধা দেন। পরে তিনি লোকজন নিয়ে এসে আমার ট্রাকের চালকদের বেদম মারপিট করেন। এঘটনায় ট্রাক চালক লিটন এবং মোহাম্মদ গুরুতর আহত হয়।
এর মধ্যে লিটনের অবস্থা অশংকাজনক। ফেরদৌস মাস্টার কেনো এই ধরনের আচরন করছেন সেটা আমরা বুঝতে পারছি না। আমরা এই হামলার ঘটনায় দ্রুত বিচার চাই। তিনি জানান ঐ স্থানে আমাদের তিনটি ট্রাক আটকিয়ে রেখেছে। সেই ট্রাকগুলো একদম ভাংচুর করা হয়েছে। একজন স্কুল শিক্ষক এমন আচরন আমাদের মর্মাহত করেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।