বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূমি সেবা থেকে জনগণ যেন কোনো মতেই হয়রানির শিকার না হয়, মজিবুর রহমান সংসদ সদস্য

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে| পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিবুর রহমান, সংসদ সদস্য গাজীপুর-১|

তিনি বলেন, ভূমি সেবা থেকে জনগণ যেন কোনো মতেই হয়রানির শিকার না হয়| তিনি আরও বলেন,এক জমি যাচাই না করে দুজনের ব্যাক্তির নামে নাম জারি কিভাবে সম্ভব,এবিষয়ে কর্মকর্তাদের নজর রাখা উচিত| তিনি ভূমি সেবা সহজীকরণ, অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন|

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার,উপজেলা সাব-রেজিষ্ট্রারি কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন|

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়