গাজীপুরে সড়ক দূর্ঘনায় পথচারী নিহত
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে সড়ক পারাপারের সময় এক পথচারী নিহত হয়েছে| এ ঘটনায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ| তবে ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি|
নিহত ব্যাক্তি হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন(৪৫)|
পুলিশ সূত্র জানায় বিকাল সাড়ে চারটার দিকে ওই ব্যক্তি কালিয়াকৈর বাজার থেকে কুড়িপাড়ার দিকে যাচ্ছিলেন পথিমধে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস ব্যবহার না করে অসাবধানতা বসত মহাসড়ক পর হওয়ার সময় গাজীপুর গামী দ্রুতগামী একটি যাত্রীবাসী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়|
পরে বিষয়টি পুলিশকে জানায় এলাকাবাসী| খবর পেয়ে লাশ উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে পুলিশ| নাওজোর হাইওয়ে থানা পুলিশের ওসি শওগাত উল আলম জানান লাশ উদ্ধার করা হয়েছে& গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে|



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।