,

শিরোনাম

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা বিএনপি এই সভা আয়োজনের মাধ্যমে কর্মসূচি সফল করার উদ্যোগ নেয়।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর- ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামাল আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা ছাত্রদল সদস্য সচিব তাজুল ইসলাম তাজ ও যুগ্ম-আহ্বায়ক আলামিন বাদশা।

উক্ত প্রস্তুতি সভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়