‘যুদ্ধের কারণেই দেশে জ্বালানি সংকট, সরকার দায়ী নয়’
সংবাদের আলো ডেস্ক: জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুদ্ধের কারণে এই সংকট হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, এলএনজি ভর্তি কার্গো এরইমধ্যে এসে পৌঁছেছে। গ্যাসের সরবরাহ ও চাপও বেড়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
তিনি বলেন, বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। তাছাড়া, মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটি হয়েছিল। এরই মধ্যে সেটি ঠিক করা হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে। নতুনেরা এসব সংগঠনের নেতৃত্বে আসবেন। এই প্রক্রিয়া চলমান থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।