সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক তারেক, সদস্য সচিব সুবীর 

সুবীর দাস: নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির  আহ্বায়ক কমিটি গঠন। সোমবার (১৮/০৫/২৬) নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির  সাধারণ সভায় এই কমিটিটি অনুমোদন দেওয়া হয়। 

এগারো  সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তে নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রশিদ তারেক  এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক দেশ বার্তা ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের নওগাঁ জেলা প্রতিনিধি সুবীর দাস। 

কমিটির অন্য সদস্যরা হলেন— মোঃ আবু রেজা(দৈনিক প্রজন্মের আলো ), ইউনুস আলী ফাইম (পিবিএ এজেন্সি)   মোঃ আবুজার গফ্ফারী  (দৈনিক বরেন্দ্র কন্ঠ ডিজিটাল), মোঃ মিজানুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার), শাফিউল ইসলাম রকি (নয়াদিগন্ত ডিজিটাল), এম,এ মজিদ(দৈনিক মুক্ত খবর), দেবাশীষ সাহা (এই নাটর), শনক কুমার ঘোষ (সংবাদের আলো) ও ওয়াহেদ আজাদ (মানবাধিকার প্রতিদিন)। 

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম কার্যনির্বাহী সভার অনুমতিতে স্বাক্ষরিত করে এই আহবায়ক কমিটিতে অনুমোদন করেন। এই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়