সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে ব্রি-১০৮ ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

নুরুল ফেরদৌস লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) রাজস্ব অর্থায়নে উচ্চ ফলনশীল ও গুণগত মানসম্পন্ন ব্রি-১০৮ ধানের ফসল কর্তন ও কৃষক-কৃষাণীদের নিয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনশ্যাম কেরানী পাড়া এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক ড. সাইখুল আরেফিন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রি রংপুরের ধান গবেষকবৃন্দ, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
Voxpop 1.2.3.
মাঠ দিবসে ব্রি-১০৮ ধান চাষি মো. আল আমিন বলেন , ব্রি-১০৮ জাতের ধান চাষ করে কৃষকেরা ব্যাপক লাভবান হতে পারেন। এই জাতের ধানের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ফলনও সাধারণ জাতের চেয়ে অনেক বেশি হয়। অল্প খরচে ও কম সময়ে অধিক ফলন পাওয়ায় এ অঞ্চলে ব্রি-১০৮ ধানের চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ কারণে আমি নিজেও ব্রি-১০৮ জাতের ধান চাষ করেছি।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন,  তিস্তা ও ধরলা নদী বিধৌত লালমনিরহাট জেলা মূলত একটি কৃষিপ্রধান অঞ্চল। এ অঞ্চলের মাটি বেলে-দোআঁশ ও পলিযুক্ত হওয়ায় ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। সাম্প্রতিক বছরগুলোতে এ জেলার কৃষকেরা সনাতন জাতের ধান পরিহার করে উচ্চ ফলনশীল ও আধুনিক ‘ব্রি’ জাতের ধান চাষে ঝুঁকছেন, যা জেলার সার্বিক খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সট: ড় সাইখুল আরেফিন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে আধুনিক ধান চাষের বিভিন্ন দিক ও পরামর্শ সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়