সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধর্মের নামে মাজার ও মন্দির ভাঙচুর করা যাবে না: হাসনাত আবদুল্লাহ

সংবাদের আলো ডেস্ক: আমরা ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী হতে পারি। কিন্তু ধর্মের নামে কোন মাজার ও মন্দির ভাঙ্গচুর করা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির দখিনাঞ্চলের মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, কারো ধর্মকে কটাক্ষের রাজনীতি এনসিপি করে না। ইসলাম ধর্ম ছাড়া ও অন্য ধর্মের যারা আছেন তাদের কে আমরা সংলঘু মনে করি না। ভিন্ন ধর্মের লোকদের উদ্দেশ্যে বলেন আপনারা সংলঘু না, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশের নাগরিক।

রবিবার (১৭ মে) বিকেলে কুমিল্লার হোমনা পৌর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, আমরা আজকের রাজনীতি করি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মানের জন্য। আমরা এনসিপি কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি, দালালি ও ঘুষের রাজনীতি করি না।

আমরা প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা চাই প্রত্যেক নাগরিক তার মর্যাদা নিয়ে চলুক। এসময়ের নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীদের সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাদের সুশিক্ষা ও নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারী নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। নারীদের কে পিছিয়ে আমরা কখনো সমাজ কে অগ্রসর করতে পারবো না।

জনসভায় তিনি তরুণ প্রজন্মকে প্রাধান্য দিতে হবে, তরুণ প্রজন্মের মতামত কে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, তরুণ প্রজন্ম কে হতাশায় নিমজ্জিত হতে দেওয়া যাবে না । এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আগামী হোমনা পৌরসভার মেয়র নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে রাজু আহমেদ কে মনোনীত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়