,

শিরোনাম

জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করতে হবে: তথ্য উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ করা অসম্ভব। জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীতে সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধিদের বার্ষিক সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক স্থানে নির্ধারণ না হলে কোনো জ্ঞান তাদের ভালো থাকার সুযোগ দেবে না।

জঞ্জাল যুক্ত সাংবাদিকদের গণমাধ্যম থেকে সরাতে সরকারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের বেতন বোনাস, চাকরির নিরাপত্তা সব কিছুর দায়িত্ব নিতে হবে মালিককে।

গণমাধ্যম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা এই অনুষ্ঠানে ভুয়া সাংবাদিকদের দৌরাত্বের কথা তুলে ধরেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়