সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে ঝড়ে লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি,আহত -২

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা উপড়ে পড়ে, টিনশেড ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সোহেল রানা ও আতিক নামে দুই যুবক আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার(১৭মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, রোববার ভোরে হঠাৎ করে ঝড়ের সময় দমকা বাতাসে রাস্তায় চলাচলকারী মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। উপজেলার মাটি কাটা,রমেসের টেক, পাশা গেইটসহ  বিভিন্ন এলাকায় ভোরে ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড বেশ কয়েকটি  বসতঘরের চালা উড়ে গেছে।  অনেক স্থানে গাছ ভেঙে সড়কে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

এদিকে ঝড়ের সঙ্গে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত রনি আহমেদ ও বাসু দেব জানায় ভোরে হটাৎ ঝড়ে বাড়ির উপর গাছপালা ভেঙ্গে পড়ে। এতে আমাদের ঘরের চাল ভেঙ্গে ঘরে থাকা ফ্রীজ ও মুল্যমান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি|

কালিয়াকৈর উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা জাকারিয়া আলম বলেন বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়