সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে পরীক্ষা হল বিদ্যুৎ বিহীন ছাত্রী অজ্ঞান

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষা হলে গরমে একজন ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার ( ১৭ মে)  বিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়েশা নামে এক ছাত্রী ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিদ্যৎ না থাকায় এক ঘণ্টা পরীক্ষা দেয়ার পর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

অসুস্থ আয়শা আক্তারের সহপাটি তিথি জানায়, আমরা পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছিলাম। বিদ্যুৎ না থাকায় আমরা প্রচন্ড অস্বস্থি বোধ করছিলাম। একঘণ্টা পরীক্ষা দেয়ার পর আয়শা অজ্ঞান হয়ে পরে গেলে স্যারেরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

অসুস্থ পরীক্ষার্থী আয়শা আক্তার সীমা কালিহাতী উপজেলার সোনাকান্দর গ্রামের কবির সরকারের মেয়ে। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান তরফদার বাবু জানান, পরীক্ষা হলে বিদ্যুৎ না থাকায় ছাত্রীটি অসুস্থ হয়ে পরে, সংবাদ পেয়ে হলে গিয়ে দেখা যায়, সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে জরুরী ভিত্তি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সিট না থাকায় তাকে বারান্দায় ফ্যান বিহীন সিটে রাখা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মনিরুল ইসলাম জানান, মেয়েটি শারীরিক ভাবে দুর্বল ছিলো। হাসপাতালে আনার পরে আমরা দ্রুত চিকিৎসা সেবা শুরু করেছি। আশা করি দ্রুতই জ্ঞান ফিরবে এবং সুস্থ হবে। হাসপাতালে বেড না থাকায় বারান্দায় রাখা হয়েছে। দ্রুতই কেবিন বা সিটের ব্যবস্থা করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়