রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় খাল খনন কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। উদ্বোধন শেষে তিনি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

​খাল খনন কর্মসূচির উদ্বোধন

​রবিবার (১০ মে) সকালে প্রতিমন্ত্রী উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ দক্ষিণ পাড়া সুইজগেইট থেকে মিলন শেখের বাড়ী পর্যন্ত ৫৭০ মিটার খাল পুনঃখনন কর্মসূচির ফলক উন্মোচন ও কাজের শুভ উদ্বোধন করেন। স্থানীয় কৃষি ও জলবদ্ধতা নিরসনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

​আলোচনা ও মতবিনিময় সভা

​খাল খনন উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

​প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, সংসদ সদস্য (ফরিদপুর-১)।

​খন্দকার নাসিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি।

​আজম খান, এএসপি (মধুখালী সার্কেল)।

​ফকীর তাইজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), আলফাডাঙ্গা থানা।

​সাগর হোসেন সৈকত, উপজেলা ত্রাণ কর্মকর্তা (পিআইও)।

​এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি এসএম হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও জামায়াতের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রতিমন্ত্রীর বক্তব্য

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়ন ও কৃষকের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। খাল খননের ফলে অত্র অঞ্চলের পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি উন্নয়ন কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়