রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলঙ্গায় রত্নগর্ভা মায়ের দাফন সম্পন্ন

আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল মেহমানশাহী গ্রামের সেই গর্বিত ও রত্নগর্ভা মা জহুরা খাতুন আর নেই। আজ রবিবার সকালে ধুবিল মেহমানশাহীর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী আব্দুল করিম-সহ ৭সন্তান ২পুত্রবধূ,নাতি নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা জহুরা খাতুন ও আব্দুল করিম দম্পতির সন্তানেরা সিরাজগঞ্জের সহ- সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এই দম্পতির ৭ সন্তান এবং ২ পুত্রবধূসহ পরিবারের মোট ৯ জন সদস্য বর্তমানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চপদে কর্মরত থেকে দেশের সেবা করছেন।

রত্নগর্ভা এই মায়ের সন্তানদের সাফল্যের গল্প এলাকায় দীর্ঘকাল ধরে পরিচিতি লাভ করেছে। ​সাফল্যের শিখরে থাকা এই পরিবারের ৯ জন সরকারি কর্মকর্তা হলেন, সন্তান ছানোয়ার হোসেন সাবেক মিউজিক ইন্সট্রাক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফিরোজ আহমদ সিনিয়র সহকারী শিক্ষক নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ফরহাদ হোসেন সহযোগী অধ্যাপক (বিসিএস ২২তম ব্যাচ) পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া,রফিকুল ইসলাম জেলা প্রশাসক (ডিসি) দিনাজপুর (বিসিএস ২৭তম ব্যাচ), শফিকুল ইসলাম পোস্টমাস্টার প্রধান ডাকঘর নাটোর,ফরিদুল ইসলাম কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা,বিজলী খাতুন প্রধান শিক্ষক ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুত্রবধু আজমেরী সুলতানা সহকারী অধ্যাপক (বিসিএস ৩২তম ব্যাচ) রানী ভবানি সরকারি মহিলা কলেজ নাটোর, মাহবুবা সুপ্তি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জ।

আজ সকালে এই রত্নগর্ভা মায়ের অনুষ্ঠিত জানাজায় ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সোহান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রত্নগর্ভা মায়ের এই বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তাঁরা আজীবন সুস্থ থেকে ও সৎ পথে থেকে দেশের সেবা করে যেতে পারেন। ​এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সলঙ্গা ও সিরাজগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়