রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে মাদক সেবনের দায়ে ছয় যুবককে কারাদন্ড 

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এর অফিসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ছয় যুবককে কারাদন্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার।

এসময় মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের ও অপর পাঁচজন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা প্রাপ্তরা হলো উপজেলার হিজলতলী গ্রামের লাল খানের ছেলে আব্দুর রহিম (৫০). মিয়া খানের ছেলে আলী আকবর (৪৫), আব্দুর সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭). কাঞ্চনপুর গ্রামের লতিফ এর ছেলে সাইমন(৩৫) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুড়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে শাহীন আলম (৪০)।পরে দন্ডপ্রাপ্তদের কালিয়াকৈর থানা হস্তান্তর করা হলে রোববার দুপুরে জেল হাজতে পাঠায় পুলিশ।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় শনিবার রাতে উপজেলার টান সূত্রাপুর এলাকায় শনিবার রাতে পুলিশ অভিযান চালায় । এসময় মাদক সেবনের সময় ওই জনকে গ্রেফতার করে পুলিশ| এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের জিনিস পত্র উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ অভিযান সব সময় অব্যাহত রয়েছে।মাদক সেবনের দায়ে ছয়জন কে বিনাশ্রমে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়