শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে খড়ের পালা থেকে ১টি রিভলবার উদ্ধার

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি রিভলবার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার (৮মে) বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো: রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম খড়ের পালার খড় রৌদ্রে শুকাইতে দেওয়ার সময় তার সাথে থাকা শিশু ছেলে ছোয়াদ রিভলবারটি দেখতে পায়।

বাচ্চাটি খেলনা মনে করে তার মায়ের কাছে এনে দেয়। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে বেলকুচি থানা পুলিশকে অবগত করে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় বেলকুচি থানা পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ রাজু সরকারের (৩৫) বাড়ীর খড়ের পালায় একটি রিভলবার রয়েছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রায় দুপুর দুইটার সময় খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করে। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে রিভলবারটি উদ্ধার করি।

রাজু সরকারের তিন ভাইয়ের দুই ভাই প্রবাসী ও এক ভাই ঢাকায় কর্ম করায় প্রাথমিক অবস্থায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে প্রকৃত দুষ্কৃতিকারীকে চিহ্নিত করার জন্য তদন্ত চলমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়