পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদীতে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা। শনিবার (০৯ মে) সকাল সাড়ে ৭ টা থেকে ৯ টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। শ্রমিকরা বলেন, শ্রমিকদের সঙ্গে কোন প্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অথচ বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘন্টা কাজ করতে হয়।
আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানিয়ে শ্রমিকরা বলেন, বেতন-বোনাস বাড়াতে হবে। না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন তারা। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, শ্রমিকদের পরিবহন ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। এজন্য তারা বিক্ষোভ মিছিল করে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালকে (জিএম) ফোন দেওয়া হলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।