শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে‌  মাদকবিরোধী র‌্যালি করেছে এলাকাবাসী 

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: সমাজকে মাদক মুক্ত রাখতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া বাজার এলাকায় শুক্রবার সকালে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা করেছে এলাকাবাসী।

মধ্যপাড়া ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে ও ইউনিয়ন বিএনপির আহব্বায়ক সদস্য শাহ আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী র‌্যালিতে এসময় বক্তব্য রাখেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফরিদুল ইসলাম সাগর,মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিবুর রহমান,মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি মাসুম হাসান, বাদসা মিয়া প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রমরমাভাবে মাদক সেবন ও বিক্রয় চলছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে|মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ জরুরি। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মধ্যপাড়া এলাকায় চলমান মাদক ব্যবসা বন্ধে কার্যকর অভিযান পরিচালনা করে বলে দাবি জানান এলাকাবাসী।

এসময় র‌্যালিটি মৌাচাক টু ফুলাবাড়িয়া আঞ্চলিক সড়কের ঠাকুর পাড়া বাজার থেকে শুরু হয়ে সড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে বসুন্ধরা আবাসিক এলাকায় এসে শেষ হয়। এতে সর্বস্থরের জনসাধারনসহ প্রায় তিন শতাধিক এলাকাবাসী এতে অংশ নেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়