বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে মাদক, নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকা সহ তিন মাদক বেচাকেনার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট,৮০ পিচ ট্রাপেন্ডা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বি বাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঝুলাইপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম এর ছেলে বাবুল মিয়া (৩৫), চন্দ্রা মোল্লা পাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল (২৫) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কামাল হোসেনর ছেলে জূয়েল মিয়া(২৮)। 

পুলিশ সুত্র জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছে| এদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে দুইজন ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে একজসহ তিন জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

কালিয়াকৈ থানার ওসি সহিদুল ইসলাম জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ অভিযান সব সময় অব্যাহত রয়েছে। এরি ধারাবাহিকতায় বুধবার রাতে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়