শেরপুর ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার
শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো.মানিক মিয়া (২৬) নামে এক অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭মে) দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া একই ইউনিয়নের জঙ্গলদী আমতলী এলাকার মো. নঈমদ্দিনের ছেলে।
পরে আজ বিকেলে তাকে নিয়মিত মামলায় শেরপুর আদালতে সোপর্দ করলে আদালত মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মানিক মিয়াকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়।
পরে তার মোবাইলে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।