কারামুক্তির সাতদিন পর মারা গেলেন শেরপুরের ছাত্রলীগ নেতা
শেরপুর প্রতিনিধি: দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ মারা গেছেন। আজ বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, মোয়াজ চব্বিশের জুলাই আগষ্টে ছাত্র হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ছিলেন।
দীর্ঘ সাত মাস কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মোয়াজ। পরিবারিক সূত্র জানায়, জামিনে মুক্ত হওয়ার ৪দিন পর মোয়াজ পুনরায় গ্রেফতার এড়াতে ঢাকায় চলে যান।
পরে আজ বুধবার ভোরে ঢাকার লালবাগের একটি বাসায় সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। পরে কর্তব্যরত চিকিৎসক জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোয়াজের মৃত্যু হয়েছে। আজ বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।