শাহজাদপুরে হাত-পা বেধে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ! ধর্ষক আটক
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর শহরের বাড়াবিল শিমুল তলা গ্রামে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের সামনেই হাত-পা বেধে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামী সজীবকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার(৬ মে) সকালে অভিযুক্ত সজীবকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর র্যাব-১২।
আটককৃত সজীব পৌর শহরের বাড়াবিল শিমুল তলা গ্রামের বাসিন্দা ও মশিপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হাই এর ছেলে।
মামলা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে অভিযুক্ত সজীব আম দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ না থাকার সুযোগে কৌশলে ঘরে নিয়ে গিয়ে প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুদের ভয়ভীতি প্রদর্শন করে।
কিন্তু ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে শিশুরা স্বজনদের জানায়। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এলাকার প্রধানবর্গ শালিসের আয়োজন করে। ইতিমধ্যে বিষয়টি শাহজাদপুর থানা পুলিশ অবহিত হয়ে চলমান শালিসে উপস্থিত হলে সেখানে উপস্থিত প্রধানরা ও লোকজন সটকে পড়েন। তখন শাহজাদপুর থানা পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে ভুক্তভোগী শিশু ও তার ২ সহপাঠী এবং পিতা-মাতাসহ শাহজাদপুর থানায় উপস্থিত হন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গত মাসের ২৬ এপ্রিল (রবিবার) রাতে শাহজাদপুর থানায় মামলা একটি দায়ের করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, পৌর সদরের বাড়াবিল মহল্লার চতুর্থ শ্রেণীর শিক্ষর্থী ধর্ষণ মামলার আসামী সজীবকে র্যার-১২ আটক করে মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করে। পরবর্তীতে আইনিপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।