মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁ সোনালী ব্যাংকের অফিসার আব্দুল জলিল এর বিদায় অনুষ্ঠিত

আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে অত্র শাখার সিনিয়র অফিসার স ম আব্দুল জলিল’র বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ব্যাংকের ভিতরে এক আবেগঘন পরিবেশে বিদায় অনুষ্ঠানে অত্র শাখার ম্যানেজার সিনিয়র অফিসার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখার ম্যানেজার এজিএম কবির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল শাখার ম্যানেজার প্রিন্সিপাল অফিসার ফিরোজ ওয়াহিদ।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নওগাঁ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষক,রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে বিদায়ী সিনিয়র অফিসার স ম আব্দুল জলিল কে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উপহার সামগ্রী ও বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় আবদুল জলিল আবেগ আপ্লূত হয়ে সহকর্মী এবং উপস্থিত সকলের নিকট বাকী জীবনে ইসলাম ও ধর্মীয় বিধি-বিধান মেনে চলার জন্য দোয়া কামনা করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়