মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন: লালমনিরহাটে ব্যতিক্রমধর্মী উদ্যোগ বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে কোমলমতি শিশুদের জন্য আধুনিক, আনন্দমুখর ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি তার বক্তব্যে এ তথ্য জানান।

তিনি বলেন, “আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিশুরা আনন্দের সাথে স্কুলে আসবে এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করবে।” বিশ্বমানের শিক্ষাপদ্ধতির অনুসরণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও দলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রেণিকক্ষে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে শিশুরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পাচ্ছে, যা তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে।

শুধু পাঠদানেই সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানটিতে চালু করা হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন ব্যবস্থা। এখানে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি তাদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সুস্থ খাদ্যাভ্যাসে অভ্যস্ত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিনায়ক স্যার আরও জানান, ধাপে ধাপে এই কার্যক্রমকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা শিশুদের জন্য একটি নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারব, যেখানে তারা আনন্দের সাথে শিখবে এবং নিজেদের সম্ভাবনাকে বিকশিত করবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়