গাজীপুরে বালুভর্তি ট্রাক বিকল হয়ে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেল ক্রসিংয়ের উপর বালুভর্তি ট্রাক আটকে যাওয়ায় ঢাকা-যমুনাসেতু রেললাইনের ট্রেন ট্রেন চলাচল বন্ধ রয়েছে । ঘটনাস্থলে আটকা রয়েছে নীলসাগর এক্সপ্রেস ট্রেন।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার টা দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেল ক্রসিং এ ট্রাকটি বিকল হয়ে পড়ে। পরে সকাল পনে দশটার ট্রাকটি সড়িয়ে নিলে প্রায় এক ঘন্টা পর ঢাকা টু যমুনা সেতু ট্রেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক আটকে যায়। স্থানীয়রা চেষ্টা করেও সেটি আর সরাতে পারছে না। এতে এই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে৷ রেলওয়েতে খবর দেওয়ার হয়েছে, তারা ঘটনাস্থলে এসে ট্রাকটি সরানোর চেষ্টা করছে। এই রেল ক্রসিং দুই পাশে সড়ক খানাখন্দ থাকায় মাঝেমধ্যেই ট্রাক আটকে যায় এবং ট্রেন চলাচল বন্ধ থাকে। এটির স্থায়ী সমাধান দরকার।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, একটি ট্রাক রেললাইনের উপর বিপক হয়ে পড়ে যাওয়ায় ওই রুটটি আপাতত বন্ধ রয়েছে। বর্তমানে নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকা রয়েছে। ঘটনাস্থল হতে ট্রাকটি সরানোর হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।