গাজীপুরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ গ্রেফতার-৪
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে গত রোববার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবা টেবলেটসহ মা ও ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো লালমনির হাটের আদিতমারি উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী(৫২) ও তার ছেলে সালাম মিয়া(২২), উপজেলার ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ(২২) ও মৃত ছান খানের ছেলে আসিক রানা(৩৫)।
পুলিশ সূত্র জানায় রোববার রাতের পনে বারোটার দিকে কালিয়াকৈর বাজার এলাকার মজ্ঞুর আলী বাড়া বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এসময় মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬শত পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির ১৪শত ৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে একইদিন রাতে সাড়ে এগারোটার দিকে উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকা থেকে মাদক বেচাকেনার সময় আসিফ ও আসিক রানা গ্রেফতার করা হয়& এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা টেবলটে উদ্ধার করে পুলিশ। পুলিশ আরো জানায় দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা মাদকের ব্যবসা করে আসছিলো।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম পিপিএম জানায় সমাজ থেকে মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে। এরি ধারাবাহিকতায় গতকাল রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।