শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে এনায়েতপুর খানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলহেরা মার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মো: আইয়ুব আলী সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ডা. সেলিম রেজা,  জেলা সহসভাপতি মকবুল আহম্মেদ ও এনায়েতপুর হাট বনিক সমিতির সাধারন সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা আবদুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারন দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। অথচ অনেক ক্ষেত্রে শ্রমিকরা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রম আইন পুরোপুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়