বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

সংবাদের আলো ডেস্ক: ইরানের সাথে যুদ্ধের জেরে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো স্পেন।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে বিলুপ্ত ঘোষণা করা হয় ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ।

আপাতত তেলআবিবের স্প্যানিশ দূতাবাস পরিচালনা করবেন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গাজায় গণহত্যা শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব ছিল স্পেন। দেখা দেয় মাদ্রিদ-তেলআবিব কূটনৈতিক সম্পর্কের অবনতি।

গত বছর ইসরায়েলে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা ও গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা, পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলো স্পেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়