সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাফজয়ী নারী ফুটসাল দলকে তারেক রহমানের অভিনন্দন

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক ফেসবুক পোস্টে এ অভিনন্দন জানান।

পোস্টে তারেক রহমান লিখেছেন, নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যস্ততার মধ্যেই বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক খবর পেলাম। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের নারী দলকে অভিনন্দন। সীমিত সুযোগ মুবিধার মধ্যেও তাদের খেলোয়াড়সুলভ আচরণ ও প্রতিভা প্রমাণ করে—সবকিছু সম্ভব।

তিনি আরও লিখেছেন, এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত তাদের বিষয়ে আরও বেশি যত্মশীল হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া যাতে করে তারা বাংলাদেশের গর্ব ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে।

প্রসঙ্গত, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে  ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়