সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ক্রিকেটার অনিক ইসলামের দুর্দিনে পাশে দাঁড়ালেন তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একসময়ের মাঠ কাঁপানো পেসার কাজী অনিক ইসলামের দুর্দিনের অবসান হতে যাচ্ছে। ইনজুরি আর অভাবের তাড়নায় যখন এই ক্রিকেটারের ক্যারিয়ার থমকে গিয়েছিল, তখন তার সাহায্যে এগিয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মূলত, ইনজুরি আর দীর্ঘদিনের অবহেলায় মাঠের বাইরে থাকা কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের গল্প সম্প্রতি উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

তারই ধারাবাহিকতায় মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় যান কাজী অনিক। তারেক রহমানের পক্ষ থেকে অনিকের হাতে তুলে দেন সহযোগিতা।

ইতোপূর্বে বিসিবির দু-একজনের কাছে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হয়েছিল অনিককে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই অভাবনীয় সমর্থনে আপ্লুত এই তরুণ পেসার। নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়