সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

সংবাদের আলো ডেস্ক: উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন যতই যাচ্ছে বাড়ছে এ জেলায় শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ উঠানামা করছে ৬ থেকে ১১ ডিগ্রির ঘরে। তবে আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে সূর্যের দেখা মেলায় জনজীবনে নেই তেমন ভোগান্তি।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯ টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েকগুন। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। ঘন মেঘ এবং কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। ছোট থেকে মাঝারি যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

শহরের বরুণকান্দি এলাকার রিকশাচালক দবিরুল ইসলাম বলেন, ‘দুইদিন থেকে অনেক বেশি শীত। শীতের কারণে বাইরে বের হওয়ায় যাচ্ছে না। বাইরে বের হতে অনেক কষ্ট হচ্ছে। লোকজন সেভাবে বাইরে বের হচ্ছে না দেখে আগের মতো ভাড়াও হচ্ছে না। শীতে কষ্ট হলেও দুমুঠো খাবারে জন্য গাড়ি চালাতে হচ্ছে।’

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক বলেন, ‘জেলায় আজ বুধবার সকাল ৯ টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মূহুর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়