বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে বেগম খালেদা জিয়া ও হাদীর দ্রুত সুস্থ্যতা কামনায় এক দোয়া মাহফিল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আহত জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর দ্রুত সুস্থ্যতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

নওগাঁ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ওই দোয়া মাহফিলের আয়োজন করে। ‎রবিবার বিকেলে নওগাঁ ইউনিয়নের মহিষলুটি ঈদগাঁ মাঠে ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবু সাইদের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, 

উপজেলা পৌর বিএনপি’র সাবেক আহবায়ক তপন গোস্বামী, যুগ্ম আহবায়ক হাসান ইকবাল শহিদ, সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, নওগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও জুলাই যোদ্ধা শাহিন বাবু, জুলাইযোদ্ধা সাব্বির খন্দকার প্রমূখ। 

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, বেগম খালেদা জিয়া এখন জাতীয় নেতা। জাতী, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সমগ্র জাতী তার সুস্থতার দোয়ায় এক কাতারে সামিল হয়েছে। তিনি আজ সর্বজন শ্রদ্ধেয় এক মহীয়সী নারী। তাই তাঁর সুস্থ্যতা কামনায় জাতী আজ ঐক্যবদ্ধ।

তিনি আরো বলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ৫৩ বছরে জাতীয়তাবাদী দল থেকে কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তাই এ বারের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মাঠ পর্যায়ে পুণঃমূল্যায়ন করে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়ার দাবী জানান। পরে দোয়া মাহফিলে শেষে সিরাজগঞ্জ-৩ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়ার দাবীতে মহিষলুটি মহাসড়কে নওগাঁ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সগযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এক বিক্ষোভ মিছিল করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়