,

শিরোনাম

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ছয়

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা রাখালিয়াচালা এলাকায় বুধবার রাত পৌনে দশটার সময়  সিলিন্ডারের গ্যাসের আগুনে ছয়জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধরা হলো একই এলাকার আলী হোসেন(২৫),মোতালেব হোসেন(৩৫), শফিকুর রহমান( ৩৪) শামীম আহমেদ(৩০) আসিক(২৫) ও  আনু মিয়া (২৪)

এদের মধ্যে আনু মিয়া ও  আলী হোসেন নামের   দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, উপজেলা রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্ক শপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হয়। এসময় দোকানে কিছু মালামাল, সাইনবোর্ড পুড়ে যায়।

ঘটনার পর স্থানীয় দেব সাইরা আহতদের উদ্ধার করে  টানা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাণীতে প্রেরণ করেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, কেউ  এ বিষয়টি জানায়নি। তবে ঘটনাস্থলে গিয়ে লোক পাঠাবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়