,

শিরোনাম

কিশোরগঞ্জে একসঙ্গে ২৫০ স্কুল শিক্ষার্থীর কুরআনের সবক নিল দারুল আরকাম

রুবেল হোসাইন , কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে আফটার স্কুল মাকতাব বাংলাদেশ কুরআনুল কারীমের সবক অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। একসঙ্গে ২৫০ স্কুল শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়েছে। শনিবার (৮ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দারুল আরকান ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আফটার স্কুল মাকতাব বাংলাদেশের শিক্ষার্থীরা এ সবক গ্রহণ করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সবক প্রদানের পাশাপাশি বিশেষ সম্মাননা দেওয়া হয়। সেইসাথে ছিল বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল। দিনব্যাপি এ আয়োজনে ছিল শিক্ষার্থীদের অংশহগ্রহনে নানা শিক্ষামুলক প্রদর্শনী, তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত। দারুল আরকান ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য আধুনিক মক্তবের মাধ্যমে কুরআন ও ইসলামিক শিক্ষা প্রসারে কাজ করে আসছে।শুধুমাত্র স্কুলের সাধারণ পড়াশোনা নয়, পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তারা নিয়মিত পাঠদান পরিচালনা করছেন। ইতোমধ্যে এখানকার অনেক শিক্ষার্থী স্কুল শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। দারুল আরকান ইনস্টিটিউটের পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম বলেন,”আমরা আগামী প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি ইসলামের সুমহান আদর্শে সমাজে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এ ধরনের আয়োজন আমাদের সে পথেই এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল হুদা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল রাযযাক নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম সতাল ও ফাতেমাতুজ জাহরা (রা.) কওমী মহিলা মাদরাসা কিশোরগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী। দারুল আরকানের এই কার্যক্রম আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা অভিভাবক ও সংশ্লিষ্টদের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়