
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রমে সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে উলিপুর উপজেলা। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুরে জেলা মাসিক সমন্বয় সভায় উলিপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করা হয়।
এ সময় সম্মানিত সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভার :) ডা: এস এম নূরুল হুদা,পরিসংখ্যানবিদ মো: শহিদুর রহমান এবং উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন , জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা।
কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রমে এ অর্জন উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের জন্য গৌরবের বিষয়। সংশ্লিষ্টদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ স্বীকৃতি অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ অর্জন ভবিষ্যতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, মানসম্মত ও বন্ধুত্বপূর্ণ করতে অনুপ্রেরণা জোগাবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.