
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ, তাঁদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে দিবসটি পালিত হয়েছে। ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে আন্তর্জাতিক দিবস। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান রিপাবলিকের তিনজন নারী রাজনৈতিক কর্মী মিরাবাল বোনদের
হত্যাকাণ্ডকে স্মরণ করে ১৯৮১ সাল থেকে দিনটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে দিনটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
নারীর প্রতি সহিংসতা বিশ্বব্যাপী একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশে নারীরা
প্রতিনিয়ত পারিবারিক সহিংসতা, যৌতুকের জন্য সহিংসতা, ধর্ষণ, গণ ধর্ষণ, যৌন হয়রানি,
বাল্যবিবাহ, কর্মক্ষেত্রে বৈষম্য এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সহিংসতার শিকার
হচ্ছেন। বিশেষ করে ঘরের ভেতরে সংঘটিত সহিংসতা অনেক ক্ষেত্রে সামাজিকভাবে আড়ালে থেকে যায়। স্বামী বা পরিবারের সদস্য কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, যৌন সহিংসতা এবং যৌতুকের দাবিতে নারীদের ওপর নির্যাতনের ঘটনা তাঁদের জীবন ও নিরাপত্তাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে।
এইসব ঘটনায় অনেক নারী সামাজিক মর্যাদা হারানোর ভয়, পারিবারিক চাপ, আর্থিক নির্ভরশীলতা এবং বিচারপ্রাপ্তির অনিশ্চয়তার কারণে অভিযোগ জানাতে পারেন না। ফলে সহিংসতার অনেক ঘটনাই যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বাইরে থেকে যায়। ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনায় ভুক্তভোগীকে দোষারোপ, সামাজিকভাবে হেয় করা, ভয়ভীতি প্রদর্শন এবং বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মানবাধীকার সংস্থা অধিকার এর তথ্যানুযায়ী, ২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ২১,৬২৭ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঁদের মধ্যে ১১,৭১৫ জন যেয়ে শিশু এবং ৯,৫০৯ জন নারী। বয়স জানা হয়নি এমন ভুক্তভোগী নারীর সংখ্যা ৪০৩ জন।
২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোট ৬,৮১৫ জন নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছেন। এরমধ্যে ৩,৭৪৮ জন নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে, ২,৭৮৭ জন
বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন এবং যৌতুক সহিংতার নিপীড়ন সহ্য করতে না পেরে ২৮০ জন নারী আত্মহত্যা করেছেন। ২০১১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোট ৩,৫০৩ জন নারী ও মেয়ে শিশু যৌন হয়রানির (উত্যক্তকরণ) শিকার হয়েছেন। এছাড়া নারীর ওপর সংঘটিত যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ৯৭০ জন পুরুষ এবং ২২৫ জন নারী আক্রমণের শিকার হন।
নারীর প্রতি সহিংসতার আরেকটি ক্রমবর্ধমান ক্ষেত্র হলো ডিজিটাল বা অনলাইন সহিংসতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশে অশালীন মন্তব্য, যৌন হয়রানি, ধর্ষণের হুমকি,
ব্যক্তিগত ছবি ও তথ্য অনুমতি ছাড়া প্রকাশ, ছবি বিকৃত করে প্রচার, ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে নারীদের সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয় করার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্বদানকারী নারীরা তাঁদের মতামত প্রকাশ ও জনপরিসরে সক্রিয় ভূমিকা পালনের কারণে অনলাইন হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন। এসব আক্রমণের উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই নারীদের কণ্ঠরোধ করা, তাঁদের সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করা এবং জনপরিসরে নারীর অংশগ্রহণ নিরুৎসাহিত করা। অনলাইন সহিংসতা কেবল ভার্চুয়াল জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি নারীর ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারকেও ক্ষতিগ্রস্ত করে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের সামাজিক ও
রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থী, পেশাজীবী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সংগঠিত করা, নেতৃত্ব প্রদান ও আন্দোলনের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনে নারীদের এই সক্রিয় অংশগ্রহণ তাঁদের রাজনৈতিক ও নাগরিক অধিকার চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। তবে আন্দোলনে অংশগ্রহণকারী নারী এবং পরবর্তীকালে জনপরিসরে দৃশ্যমান হয়ে ওঠা নারী নেতৃত্বের অনেকেই অনলাইন হয়রানি, ধর্ষণের হুমকি, বিকৃত ছবি ও ভিডিও প্রচার এবং ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের শিকার হয়েছেন। এ ধরনের হয়রানি নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে ভীতিকর পরিবেশ তৈরি করেছে।
নারীর রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তাঁদের মতপ্রকাশ, সংগঠিত হওয়া এবং নেতৃত্ব প্রদানের অধিকার অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সুরক্ষিত। এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের পরি দীর্ঘদিনের সংগ্রামও নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের আলোচনায় বিশেষ গুরুত্বের দাবি রাখে। পরিবারের উপার্জনক্ষম সদস্য গুমের শিকার হওয়ার পর স্ত্রী মা ও কন্যাসন্তানদের অনেকেই দীর্ঘস্থায়ী আর্থিক সংকট সামাজিক ক্ষতি সাধিত হচ্ছে। এর থেকে সবাইকে সুরক্ষা নিশ্চিত করতে সরকারে প্রতি আহব্বান জানানো হয়।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বরে আন্তর্জাতিক নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ বিবস পালন উপলক্ষ্যে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মরিয়ম রহমান উর্ম, অ্যাডভোকেট তাসলিমা খাতুন, মোছা : শিমু খাতুন, অ্যাডভোকেট নারগিস বেগম, এডভোকেট তানজিল দৃষ্টি, অ্যাডভোকেট সুমাইয়া মেহজাবিন, অ্যাডভোকেট মনজুরুল সোহাগ, অ্যাডভোকেট লায়লা ইয়াসমিন পপি,
অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন রিমা,
উপস্থাপনা এডভোকেট নাসির উদ্দিন, রুকসানা ইয়াসমিন জয়া সহ আরো অনেকে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.