
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে পৌর ও উপজেলার বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামানিকের নেতৃত্বে পৌর সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল ও শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বেলকুচি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ এবং রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.