
জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থীর ফরম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেছেন মো: রফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিনদরে বিএনপির রাজনীতির সাথে জরিত। সে এনায়েতপুর থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও আন্দোলন-সংগ্রামের নানা অভিজ্ঞতা রয়েছে।
রাজনৈতিক জীবনে দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েও দলের প্রতি তাঁর অবস্থান ও সাংগঠনিক সম্পৃক্ততা অব্যাহত রেখেছেন।
আসন্ন ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সকলের সমর্থন ও সহযোগিতায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানান তিনিন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.