
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক নারী উদ্যোক্তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সাথী কসমেটিকস এন্ড বস্ত্র বিতানে ৬টি তালা ঝুলিয়ে এবং ভয়ভিতী প্রর্দশন করার অভিযোগ উঠেছে।
সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারের এ.আর.এ জুটমিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সুমাইয়া আক্তার সাথী তার প্রতিপক্ষ সাইফুল ইসলাম কে প্রধান বিবাদী করে আট জনের নাম উল্লেখ করে আরোও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার সাথী শিমলা বাজারে নিজের নামে একটি কসমেটিকস এ্যান্ড বস্ত্র বিতান নামে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তাঁর দাবি, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারি তাঁকে তালাক দেন। পরে ১০ অক্টোবর দ্বিতীয় বিয়ে করেন। তাঁর বর্তমান ব্যবসা পরিচালনা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে প্রথম স্বামীর আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাইফুল ইসলাম ও তার লোকজন ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে ক্যাশ বাক্স থেকে ২ লাখ টাকা লুট, কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন করে দোকানে তালা ঝুলিয়ে দেয়। এতে ওই নারী উদ্যেক্তা ও কর্মচারী সহ স্থানীয় ব্যাবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। গতকাল সোমবার সন্ধা পর্যন্ত এ ব্যাবসা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।
নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার সাথী সোমবার বিকেলে জানান, প্রতিদিনের মতো কর্মচারীরা ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। হঠাৎ একদল লোক দোকানে ঢুকে ক্যাশ বাক্্র থেকে ২ লাখের অধিক টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে শিমলা বাজার টাউন বর্ণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ বলেন, দোকান বন্ধ করে দেওয়ার বিষয়টি দু:খজনক আখ্যায়িত করে তিনি প্রশাসনের আইনগত পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সুমাইয়া আক্তারের দেওয়া একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.